The Mobile Maker

The Mobile Maker
a trusted mobile repairing centre in bangladesh

মোবাইল ফোন সার্ভিসিং। আমরা কাজ হলেই টাকা নেই,কাজ না হলে টাকা নেই না।

মোবাইল ফোন সার্ভিসিং 

আমরা কাজ হলেই টাকা নেই,কাজ না হলে টাকা নেই না।

mobile repairing


১/ধরুন,রাজাপুর  থেকে আপনি রাজশাহী যাবেন একজনের থেকে ৩০ হাজার টাকা নিতে। পাওনা টাকা। সিএনজি নিলেন। যায়গা মত গিয়ে অপারেশন ফেইল করলেন। টাকা আজ পাবেন না। কবে পাবেন সেটাও জানেন না। এখন সিএনজি ওয়ালাকে কি ভাড়া দিবেন না? যে কাজের জন্য গিয়েছেন সেই কাজ তো হয়নি। তো ভাড়া কিসের? মানবে কি সিএনজি ড্রাইভার??

২/আবার ধরুন,আপনি খুব অসুস্থ। ভালো ডাক্তারের কাছে গেলেন সেবা নিতে। ৫০০/১০০০/১৫০০ টাকা দিয়ে ডাক্তার দেখালেন।ডাক্তার ঔষধ লিখে দিলেন বা কিছু পরীক্ষা দিয়ে দিলো। ডাক্তারের কথা মত চলার পরেও আপনি সুস্থতা লাভ করলেন না। দফায় দফায় কয়েকবার টাকা দিলেন। এখন সব শেষে কি ডাক্তার আপনাকে সব টাকা ফেরত দিয়ে দিবেন?

৩/সব শেষে ধরুন,আপনার খুব সাধারণ বা খুব জটিল একটা সার্জারি লাগবে। নিয়ম অনুযায়ী আপনার থেকে ডাক্তার 'ভন' সই নিয়ে অপারেশন এর কার্যক্রম শুরু করলো।টাকা অবশ্যই অগ্রীম নিয়ে শর্ত সাপেক্ষে। সাকসেসফুলি অপারেশন হবার পর সুস্থ হয়ে গেলেন বা মারা গেলেন। এখন ডাক্তার কি আপনার টাকা ফেরত দিবে বা বকেয়া বিল মাফ করে দিবেন??

উপরের তিন প্যারাতেই উত্তর আসবে 'না'। পৃথিবীর প্রায় সব সেক্টরে উত্তর আসবে 'না'।
শুধু আমাদের মোবাইল সার্ভিসিং এর জগত ছাড়া।
আমাদের এখানে কাজ না হলে আমরা কোন টাকা নিচ্ছিনা। মাদারবোর্ড নিয়ে ঘন্টার পর ঘন্টা বা দিনের পর দিন শ্রম দেয়ার পরে কাজটা সফলতা পেলে আমরা টাকা নিয়ে থাকি।আর যদি কাজটি সফল না হয় তবে সময় ও পার্টসের দাম দুটোই বাশ।
ডাক্তারের কাছে যাবেন পরামর্শ নিতে বা রিপোর্ট দেখাতে তবুও ভিজিট চার্জ (হাফ অথবা ফুল) দিতে হবে।আর আমরা টুকটাক অনেক কাজই করি একদম ফ্রী।যা আমাদের কাছে মামুলি সমস্যা কিন্তু কাস্টমার এর কাছে বিশাল সমস্যা। সুতরাং আমি বুকে হাত দিয়ে গর্বের সাথে বলি যারা (অল্প সংখ্যক কিছু অসাধু বাদে) মোবাইল সার্ভিসিং করে তাদের মন-মানসিকতা অন্যান্য প্রায় সকল পেশার লোকজন এর থেকে উন্নত।
এই জগতে সৎ পথে চলার অনেক শান্তি আছে।যা অন্যান্য পেশায় নেই তেমন একটা।
সুতরাং, কাকে কি বলছেন একটু ভেবে নিবেন।কাস্টমার কেয়ার থেকে প্রায় অর্ধেক মূল্যে আমরা দ্রুত এবং সর্বোচ্চ উন্নত সেবা দিয়ে যাচ্ছি।আমরা বাশ নিজে খেয়ে অন্যকে বাচাই।যা আর কোন পেশার লোকজন করেনা।আমাদের সম্মান করুন।আমরা আপনাদের সেবায় নিজেদের রুটিন মাফিক (ঘুম,খাওয়া,সময়,আড্ডা,ভ্রমণ) সব পিছনে ফেলে কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত।

এই পোষ্টের কথা গুলো GSM ভাইয়েরা শেয়ার করতে পারেন সরাসরি বা কপি করে।

Post by Kabir Hossian Saddam (GSM)

No comments

Powered by Blogger.